২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে বাসের চাপায় বেদে নিহত

“গুরুতর আহত অবস্থায় আব্দুর রাহিমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বরিশালের বাবুগঞ্জে বাসের চাপায় বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বাসের আরও পাঁচ যাত্রী। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রামপট্টি এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই বাসুদেব জানান।  

নিহত আব্দুর রাহিম (৪০) লৌহজং উপজেলার খৈরা গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে থাকেতেন। 

এসআই বাসুদেব বলেন, “বাজার করার জন্য বরিশাল ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন বেদে আব্দুর রাহিম। পথে বরিশাল থেকে উজিরপুর উপজেলার ধামুরাগামী ঝিনুক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়েন।

“গুরুতর আহত অবস্থায় আব্দুর রাহিমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাসের আহত পাঁচ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছে।”

দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন এসআই।