১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

নাজমুল অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে। স্বজনরা ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঝালকাঠিতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের
নাজমুল ইসলাম।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 10:20 AM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঝালকাঠির নলছিটিতে বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি আরিফুল আলম। 

২০ বছর বয়সী নাজমুল ইসলাম ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মো. আনিছুর রহমান বলেন, শনিবার রাতে বসতঘরের বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে নাজমুল সেটি ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় নাজমুল অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে। 

স্বজনরা ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।