সিলেটে ধানক্ষেত থেকে তরুণের লাশ উদ্ধার
লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিলেটে জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কেন্দ্রী হাওরে বিলের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
মৃত তরুণ শাহাদাত হোসেন (২১) উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
ওসি মাহবুবুর রহমান বলেন, সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, “এটি স্বাভাবিক মৃত্যু না-কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে।”
