Published : 29 Dec 2025, 12:27 PM
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার বাস চাপায় এক পুলিশ সদস্যের প্রাণ গেছে।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত ৩৫ রবিউল ইসলাম নড়াইল সদর থানার কনস্টেবল ছিলেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে। বাবার নাম হিরু মিয়া।
ওসি বলেন, “অজ্ঞাত একটি বাস পুলিশ কনস্টেবল রবিউল ইসলামের মোটরসাইকেলে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের পরিবারের লোকজন বলছে, রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে করে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বাস চাপায় তিনি নিহত হন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চালক ও বাসটি আটক করতে তৎপরতা শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।