২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বগুড়া প্রেস ক্লাবের নেতৃত্বে রানু-কালাম

নির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 01:17 PM

বগুড়া প্রেস ক্লাবে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালাম আজাদ।

শনিবার রাত সাড়ে ১০টায় প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে রানু ৭৯টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কালাম পেয়েছেন ৮১টি।

ক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছেন- রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস ও মীর্জা সেলিম রেজা।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম; দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন।

নির্বাহী সদস্যরা হলেন- মহসীন আলী রাজু, আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় ও হারুন অর রশিদ তালুকদার। 

শনিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ক্লাবের ১৬৮ সদস্যের মধ্যে ১৫৮ জন নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন।

কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়।