১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ‘ক্রেতার দায়ের কোপে’ জখম আরেক তরমুজ বিক্রেতা

আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুরে ‘ক্রেতার দায়ের কোপে’ জখম আরেক তরমুজ বিক্রেতা
সবুজ মিয়া

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

ফরিদপুরে দর-দাম নিয়ে তর্কের জেরে ক্রেতার দায়ের কোপে পাশের তরমুজ বিক্রেতা জখম হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের চক বাজারে এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের কোটালী থানার ওসি আসাদুজ্জামান জানান।

আহত হিরু তালুকদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোটালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওই বাজারে দর-দাম নিয়ে তরমুজ বিক্রেতা আবুল হোসেনের (৬৭) সঙ্গে ক্রেতা সবুজ মিয়া (১৮) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ পাশের বিক্রেতা হিরু তালুকদারের তরমুজ কাটার দা টান দিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে লক্ষ্য করে কোপ দেন। তখন আবুল হোসেন বসে পড়লে কোপ গিয়ে পড়ে হিরু তালুকদারের নাকে-মুখে।

ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।