১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ঝালকাঠির যুবলীগ নেতা আটক

“সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ঝালকাঠি সদর উপজেলায় ডাকাতির একটি ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম জানান, শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে র‍্যাব-৮-এর একটি দল তাকে আটক করে। 

আটক মো. আরিফুল ইসলাম গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন, সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুলকে তারা আটক করেন। পরে তাকে ঝালকাঠি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

তিনি বলেন, “ওই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”