২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় গাড়িচাপায় মা-মেয়ে নিহত

সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের এক পাশ ধরে বাড়ি ফিরছিলেন মাহিনুর আক্তার।

কুমিল্লায় গাড়িচাপায় মা-মেয়ে নিহত
কুমিল্লার চান্দিনায় শনিবার মা-মেয়েকে চাপা দিয়ে খাদে পড়ে যাওয়া কার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 11:10 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

কুমিল্লার চান্দিনায় কারচাপায় সন্তানসহ এক পথচারীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা তিন যাত্রী।  

শনিবার সন্ধ্যায় উপজেলার কুটুম্বপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)। মাহিনুর আক্তারের স্বামীর নাম রবিউল ইসলাম।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, নিহতদের বাড়ি সড়কের পাশের কুটুম্বপুরের পশ্চিমপাড়ায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে গেছে। চালক পলাতক। গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।