০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ মিলল নদীতে

দুই দিন আগে রাতে নাফিস বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 10:03 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদী থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দুই দিন পর শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।

নিহত নাফিস আশরাফ (২১) গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, দুই দিন আগে রাতে নাফিস বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এদিন বিকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে নাফিসের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।