২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ভুট্টা ক্ষেতে ফসল সংগ্রহ করছিলেন আব্দুল করিম।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া।

নিহত আব্দুল করিম (৬২) ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান মানিক বলেন, সকালে আব্দুল করিম তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ভুট্টা ক্ষেতে ফসল সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর মধ্যে বিকট শব্দে ভুট্টা ক্ষেতে বজ্রপাত হলে করিম ঘটনাস্থলেই মারা যান।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।