১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

গত বছর ১ নভেম্বর পুলিশ বাদী হয়ে কুড়িগ্রাম সদর অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা করে।

বিডিনিউজ২৪

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আলমগীর কবির শিপন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জেলা বিএনপির সহসভাপাতি শফিকুল ইসলাম জানিয়েছেন।

যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট ও জেলা বিএনপির সদস্য জামিলকে কারাগারে পাঠানো হয়েছে বলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী জানান।

আশরাফ বলেন, গত বছর ১ নভেম্বর পুলিশ বাদী হয়ে কুড়িগ্রাম সদর অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা করে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। সেই মামলায় সাতজন জামিন নিতে গেলে একজনকে জামিন দিয়ে ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।  

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় বিচারক তার জামিন মঞ্জুর করেছেন বলে জানান এ আইনজীবী।