১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পদ্মায় ধরা পড়া ২৯ কেজির কাতল বিক্রি হল ৬৮ হাজারে

দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে মাছটি ধরা পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 02:07 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া একটি কাতল মাছ ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ২৯ কেজি ৬০০ গ্রাম।

সোমবার সকা‌ল ৬টার দি‌কে গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জ‌মির হলদারের জালে মাছটি ধরা পরে ব‌লে স্থানীয় মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা জানিয়েছেন।

মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা।

জ‌মির হলদার বলেন, ভোররাতে তিনি তার দল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান। এক পর্যায়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন তারা।

“জাল তুলতেই বড় একটি কাতল মাছ জালে আটকা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৯ কেজি ৬০০ গ্রাম।”

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলছেন, ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন জেলে জ‌মির হলদার। সেখান থেকে মাছটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ৬০০ টাকায় কিনে নেন তিনি।

প‌রে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে এক প্রবাসীর কা‌ছে কে‌জি প্রতি ৫০ টাকা লা‌ভে ৬৮ হাজার ৮০ টাকায় বি‌ক্রি করেন বলে জানান তিনি।