০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজনীন লিজা আহ্বায়ক এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ জুয়েল যুগ্ম-আহ্বায়ক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 02:25 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

এতে আহ্বায়ক পদে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজনীন লিজা এবং যুগ্ম-আহ্বায়ক পদে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১য়ে এক কর্মীসভার মাধ্যমে এ কমিটির গঠিত হয় বলে জানান আহ্বায়ক নাজনীন লিজা।

এ সময় নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল। 

আহ্বায়ক কমিটি ১১ সদস্যবিশিষ্ট হলেও প্রাথমিকভাবে সাতজনের নাম ঘোষণা করা হয়েছে। অন্য পাঁচ সদস্য হলেন, প্রান্তিক দীপম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মং চো, আনিকা সালাম সাধিকা এবং কাজী রোবায়েত ইশরাত।

আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কো-অপ্ট করার মাধ্যমে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান আহ্বায়ক।

নাজনীন লিজা বলেন, "আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষার্থী কোনো ভোক্তা নয় এবং বিশ্ববিদ্যালয় কোনো প্রশাসনিক কর্তৃত্বের নিছক অধীনস্থ প্রতিষ্ঠান নয়। 

“আমরা চাই গণতান্ত্রিক, বৈষম্যহীন, নিরাপদ ও মুক্তচিন্তার বিশ্ববিদ্যালয়। যেখানে শিক্ষার্থীর মতপ্রকাশের অধিকার থাকবে, সাংস্কৃতিক চর্চার অধিকার থাকবে, সংগঠিত হওয়ার অধিকার থাকবে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার কণ্ঠের মূল্য থাকবে।”