২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

রাতে হাঁটাহাঁটির সময় ওয়াসিমের মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে নিজেও পড়ে যান বলে ধারণা স্বজনদের।

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি হাসান বাসির। 

মৃত ওয়াসিম আহম্মেদ (৩০) ওই গ্রামের সাজেদুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। 

পরিবারের ধারণা, ওয়াসিম নিয়মিত মাদক সেবন করতেন। রাতে খাবারের পর হাঁটাহাঁটির সময় তার মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে নিজেও পড়ে যান।

ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।