১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা।

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 06:01 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়িতে (দোয়াবাড়ি) এ দুর্ঘটনা ঘটে বলে ইউপি সদস্য হানিফ সর্দার জানান।

মৃত আবদুল্লাহ ওই মোহাম্মদপুর সর্দার বাড়ির মো. আলমের ছেলে।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মী কাউছার আলম জানান, স্কুলের পেছনের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম বলেন, হাসপাতালের আনার আগেই আবদুল্লাহ নামে শিশুটির মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।