Published : 14 May 2026, 11:10 AM
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ লাউঞ্জের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
পূবালী ব্যাংক পিএলসি গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে এ গ্রিন লাউঞ্জ চালু করা হয়েছে।
আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও গ্রাহকসেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ করসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।