Published : 12 May 2026, 01:27 PM
ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে মোট ১৬ দিনের ছুটি থাকবে।
ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।