১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে খোয়াই নদীর সেতু থেকে পানিতে পড়ে নারীর মৃত্যু

“স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

হবিগঞ্জ শহরে খোয়াই নদীর সেতু থেকে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক জানিয়েছেন।

মৃত গীতা রানী দেব বানিয়াচং উপজেলার আদমখানি এলাকার রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।

এসআই ওমর ফারুক বলেন, “গীতা নামের ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত উমদা মিয়া ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।