১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ‘জমির বিরোধে’ যুবক খুন

“হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে,” বলেন ওসি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 11:46 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

কক্সবাজারে জমি বিরোধের জেরে এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত নুরুল আমিন মুন্না শহরের রুমিলিয়ারছড়া এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাচা মিয়ার ঘোনা’ এলাকায় তিনি হামলার শিকান হন বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন।

ওসি বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।

হাসপাতালের মর্গে নিহতের স্বজনরা জানান, প্রায় এক মাস আগে জমি নিয়ে মুন্নার সঙ্গে তার নানির বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মামা হামিদ উল্লাহসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে আঘাত করে।