২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুর্নীতি করে মানুষকে রক্তশূন্য করেছে সরকার: জি এম কাদের

“রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের মত জনবহুল দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে।”

দুর্নীতি করে মানুষকে রক্তশূন্য করেছে সরকার: জি এম কাদের

নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 12:08 AM

Updated : 07 Oct 2023, 12:08 AM

মেগা প্রকল্পে দুর্নীতি করে সরকার দেশের মানুষকে ‘রক্তশূন্য’ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেছেন, “সরকার এসব প্রজেক্ট করার পর শুধু রক্তশূন্যই করছে না, আপনার লিভার, কিডনি কেটে নিয়ে তারা বিক্রি করছেন। এর ফলে আপনার এমন একটি দেহ থাকছে; যার উপরে গয়নাকাটি পরানো হচ্ছে। কিন্তু আপনার ভেতরে কিছুই নেই।”

শুক্রবার সন্ধ্যায় নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে কাদের বলেন, “রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের জন্য বিপজ্জনক; যা আপনাদের জানা দরকার। এটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। এই প্ল্যান্টের সমস্যা হল- যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের মত জনবহুল দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে।”

জি এম কাদের আরও বলেন, “পাওয়ার প্ল্যান্টের সব ইঞ্জিনিয়ার রাশিয়ান। আর কিছু ভারতীয় কনসালটেন্ট কাজ করছে। অপারেটও করবেন রাশিয়ানরা। এখানে বাংলাদেশের কোনো কন্ট্রোল থাকবে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে সব শেষ।”

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এন কে আলম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সভাপতিমণ্ডলীর সদস্য মীর আব্দুস সবুর মাসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার ও আলমগীর সিকদার লোটন বক্তব্য দেন।