১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী। মামলা করেছেন তার মা।

বরিশালে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বরিশালের মুলাদী থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বরিশালের মুলাদীতে ‘হত্যার ভয় দেখিয়ে’ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনউদ্দিন বলেন, গ্রেপ্তার খোকন কবিরাজের বাড়ি মুলাদী পৌরসভার চরডিক্রি এলাকায়। 

মামলার বরাতে মমিনউদ্দিন বলেন, ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী। বৃহস্পতিবার সকালে তিনি বাড়িতে একা ছিলেন। প্রতিবেশি খোকন দা নিয়ে ঘরে প্রবেশ করে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যান। 

পরিদর্শক বলেন, মামলায় ওই নারীর মা বাদী হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার ওই নারীকে পাঠানো হবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে।