২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:47 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার ভোরে শহরের রহমতগঞ্জ কবরস্থানের সামনে এ অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দার (ডিবি) ওসি জুলহাজ উদ্দীন জানান।

গ্রেপ্তাররা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াক গ্রামের সুমন সরকার ওরফে জিয়া (৩৭), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা গ্রামের শাহীন আলম (৪১) এবং বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার শহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩৯)।

ওসি জুলহাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

“এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকারে থাকা জিয়া, শাহীন ও সোহাগ আটক করা হয়েছে। জিয়ার বিরুদ্ধে আগের ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।”

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান ডিবির এই ওসি।