২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, চালকের লাশ মিলল ডোবায়

“স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবার লাশটি শনাক্ত করে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজ এক ভ্যান চালকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান।

মৃত ১৭ বছর বয়সী জিহাদ কালিহাতী উপজেলার চেচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, “শুক্রবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর ফেরেনি জিহাদ। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি।

“স্থানীয়রা ডোবায় তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে জিহাদের পরিবার তার লাশটি শনাক্ত করে ।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত, ভ্যান উদ্ধারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।