ঝিনাইদহে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু
পুলিশ বলছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাস চাপায় এক ট্রাক চালকের প্রাণ গেছে।
রোববার সকালে বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ হাইওয়ে খানার ওসি মো. জাহানুর আলি জানান।
নিহত আব্বাস আলী যশোরের চুরামন কাটি এলাকার বাসিন্দা।
ওসি জাহানুর বলেন, “রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন আব্বাস আলি। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
