২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, বলেন ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 02:33 PM

বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকের এ ঘটনায় হাবিবুর রহমান খোকন (৩৭) ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের বরাতে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, রাত সাড়ে ৮টার দিকে সেউজগাড়ি এলাকার ইসকন মন্দিরের সামনে অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালিয়ে চলে যান। পরে গুরুতর আহত খোকনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়ারে তথ্য দিয়ে ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।