১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় প্রধান ডাকঘরের অফিস সহায়ক খুন

নিহতের ভাইয়ের অভিযোগ, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বগুড়ায় প্রধান ডাকঘরের অফিস সহায়ক খুন

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 01:20 PM

Updated : 24 Apr 2023, 01:20 PM

বগুড়ার প্রধান ডাকঘরের অফিস সহায়ক খুন হয়েছেন। ঈদের ছুটিতে ডাকঘরে তিনি নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

সোমবার সকাল নয়টার দিকে কর্মস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান।

নিহত প্রশান্ত আচার্য্য বগুড়ার শাহজাহানপুরের বেজোড়া ঘাট এলাকার বাসিন্দা।

সহকারী পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস জানান, ডাকঘর থেকে বেশ কিছু টাকা-পয়সা খোয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতের কোনো এক সময় প্রশান্তকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা মনে হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রশান্তকে খুন করে৷ একই ডাকঘরে চাকরি করা নিহতের ভাই গোবিন্দ আচার্য্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসের কিছু খোয়া গেছে কিনা তদন্ত শেষে বলা যাবে।

নিহতের অপর ভাই পরেশ আচার্য্যের অভিযোগ, “প্রশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের অনেকেই প্রশান্তকে হিংসা করতো৷ তাদের ধরলেই জানা যাবে কিভাবে কী হয়েছে।”