বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
এর আগে জেলা ও সোনাতলা উপজেলা কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রায় ১৯ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিতে জাতীয় পতাকা টাঙিয়ে ঝটপট কেটে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম বলেন, কে বা কারা পতাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এর আগে বগুড়া জেলা ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
