১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ভারতীয় মদসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

এ সময় গাড়ি থেকে বিভিন্ন ধরনের ১৩০ বোতল মদ উদ্ধার করা হয়।

নেত্রকোণায় ভারতীয় মদসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২
নেত্রকোণায় ভারতীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 07:35 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময়  দুজনকে আটক করা হয়েছে।

তারা হচ্ছেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) এবং খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। 

শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে বলে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান। 

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিভিন্ন ধরনের ১৩০ বোতল মদ উদ্ধার করা হয়।

ওসি মাহমুদুল হাসান বলেন, “ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে ওঠেছে। পুলিশের তদারকি রয়েছে।”