১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেলের ধাক্কায়

“বাড়ির পাশে সড়ক পার হচ্ছিলেন আবুল হোসেন।”

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেলের ধাক্কায়
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 01:27 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি নতুন বাজার এলাকার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান।

নিহতর আবুল হোসেন (৪৫) কাঁশিজুলি এলাকার সুলতান খানের ছেলে।

এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “বাড়ির পাশে সড়ক পার হচ্ছিলেন আবুল হোসেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।”

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।