১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় যুক্ত হল ২ অ্যাম্বুলেন্স

ইউজিসির সহযোগিতায় আধুনিক অ্যাম্বুলেন্স দুটি কেনা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় যুক্ত হল ২ অ্যাম্বুলেন্স
মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:59 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স যুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

তিনি বলেন, “আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। 

“শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে ইউজিসির সহযোগিতায় আমরা দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।”

উদ্বোধন শেষে উপাচার্যের হাত থেকে চাবি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার মাফরুহা সিদ্দিকা লিপি।

তিনি বলেন, “আমাদের মেডিকেল সেন্টারে নানা ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে অ্যাম্বুলেন্সের সংকট অন্যতম ছিল। এখন নতুন করে দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় চিকিৎসাসেবা পরিচালনায় অনেকটাই সুবিধা হবে।”