১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অনুপ্রবেশ, ১১ যুবক আটক

ওসি আব্দুল বারিক বলেন, পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অনুপ্রবেশের অভিযোগে ১১ যুবককে আটক করা হয়েছে। 

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তারা সাফারি পার্কে অবস্থান করছিলেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।  

কর্তৃপক্ষ জানায়, রাতে টহল দেওয়ার সময় তাদের পার্কের ভেতর পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

ওসি আব্দুল বারিক বলেন, পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।