Published : 13 Nov 2025, 01:05 AM
বরিশালের উজিরপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া হাটে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার এসআই মো. আল মামুন বলেন, রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে যায়। এ সময় ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’ ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
“বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। কার্যালয়ে থাকা চারটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।”