সবার সমান সুযোগের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর
নেত্রকোণা-৪ আসনের প্রার্থী এই দাবি করেন।
সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেত্রকোণা-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।
তিনি বলেন, “মনোনয়ন বাছাইয়ের দিন ভুয়া তথ্যের ভিত্তিতে মামলার আসামি উল্লেখ করে অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আমি মনোনয়ন ফিরে পাই।
“আমি আরও হয়রানির আশঙ্কা করছি। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এটাই প্রত্যাশা। সব প্রার্থীর জন্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দাবি করছি।”
মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা নিয়ে গঠিত আসনের প্রার্থী এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে দলের জেলা কমিটির সভাপতি সজীব সরকার রতন, সহসভাপতি আবুল লাহাব লাইছ উদ্দিন, সাধারণ সম্পাদক পিযূষ কান্তি সাহা, জেলা শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি লিপি রানী সরকার উপস্থিত ছিলেন।
