Published : 15 Feb 2026, 01:15 PM
গোপালগঞ্জ সদরে মহাসড়ক পার হওয়ার সময় ইট বোঝাই ট্রলি চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিসুর রহমান।
নিহত মাছেম মোল্লার বয়স ৭৫ বছর।
উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, সকালে শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন মাছেম মোল্লা। এ সময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাছেম মোল্লাকে মৃত ঘোষণা করেন।