১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে সহিংসতা: ক্ষতিগ্রস্ত এনসিপির মঞ্চ, কারাগার ঘুরে দেখলেন দুই উপদেষ্টা

তারা সংঘর্ষের স্থান ও জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন দুই উপদেষ্টা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন। 

তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এরপর তারা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান ও জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

দুই উপদেষ্টার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সভা এবং স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বেলা ১২টায় আলাপের কথা রয়েছে বলে জানা গেছে।