১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে, বলছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

যশোরের বেনাপোলে কার্গো ট্রাকে তল্লাশি করে ভারতীয় শাড়িসহ আড়াই কোটি টাকার পণ্য জব্দ করার খবর জানিয়েছে বিজিবি।  

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বাইপাস সড়ক থেকে এসব পণ্যের সঙ্গে দুজনকে আটক করা হয় বলে যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।

তিনি বলেন, “আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্র বিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে, গোপন সংবাদে বেনাপোল বিওপির সদস্যরা বিশেষ চোরাচালান বিরোধী একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বেনাপোল বাইপাস সড়কে সন্দেভাজন ‘মাগুরা কার্গো সার্ভিস’ নামের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়।

“পরে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে ওই গাড়ি থেকে ১ হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিছ, দুটি মোটর সাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩টি বিভিন্ন ধরনের ওষুধ, একটি কার্গো ট্রাক এবং ৭৪ হাজার ৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাওয়া যায়।”

জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা বলে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান।

তিনি বলেন, এসব পণ্যের বৈধ কাগজপত্র নেই। ট্রাকের সঙ্গে থাকা আব্দুল মালেক ও অন্তর কর্মকার নামে দুজনকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।