Published : 13 Sep 2026, 09:06 PM
বৈশ্বিক জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিডিউল অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।