১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ভোজ্যতেল মজুদ: ২ প্রতিষ্ঠানকে জরিমানা ১৫ হাজার

“সময়ের সুযোগ নিয়ে ভোজ্যতেল ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু চক্র।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 04:40 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

নরসিংদী নরসিংদী পৌর শহরে ভোজ্যতেল মজুদের খবর পেয়ে অভিযান চালিয়েছে র‍্যাব।

বুধবার বেলা ১১টার দিকে শাপলা চত্বর এলাকা থেকে বৌয়াকুড় পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান।

তিনি বলেন, “তেলের অবৈধ মজুতদারদের ধরতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় দুটি প্রতিষ্ঠানে মজুত করা তেলের বিপরীতে পর্যাপ্ত কাগজপত্র নেই।

“এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজের বিরুদ্ধে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।”

আরিফুল বলেন, “সময়ের সুযোগ নিয়ে ভোজ্যতেল ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু চক্র। এসব প্রতিরোধে সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মাহমুদুল রহমান ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।