Published : 31 May 2026, 09:52 PM
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে; এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার নন্দীপাড়া গ্রামের ইনাতখানি ও পুরানবাগ এলাকার বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান।
তিনি বলেন, নন্দীপাড়া খেলার মাঠে কারা আগে ফুটবল খেলবে, এ নিয়ে ইনাতখানি ও পুরানবাগ এলাকার যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন।
পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।