১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে চলা ট্রলিতে বাসের ধাক্কা, নিহত ২

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হুগুলিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে চলা ট্রলিতে বাসের ধাক্কা, নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাইল ছবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে চলা ইটবাহী ট্রলিকে বাস ধাক্কা দিলে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই ট্রলির আরোহী।  

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হুগুলিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাকির হোসেন। 

নিহতদের একজন চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫)। অপরজনের নাম খোরশিদ (৪০), তবে ঠিকানা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এসআই জাকির হোসেন বলেন, কয়েকজন আরোহীসহ ইটবাহী ট্রলিটি মহাসড়কের উল্টোপথে যাচ্ছিল। এ সময় স্টারলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই ট্রলির দুই আরোহী নিহত হন। আহত হন আরও দুইজন। নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসআই জাকির আরও বলেন, ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।