১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

অরুণ কান্তি রায় সিটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 09:48 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ডিবির ওসি ইকবাল বাহার।

অরুণ কান্তি রায় সিটনের বাড়ি গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-অগাস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।