১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ছাদে মিলল যুবকের লাশ

পুলিশের ধারণা, রেল লাইনের কোনো এক জায়গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 08:17 PM

Updated : 17 Apr 2024, 08:17 PM

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

বুধবার সকালে সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান।

নিহত ৩০ বছর বয়সি যুবক হানিফ মিয়া জয়পুরহাট জেলা সদরের আমতলী এলাকার আব্দুল হান্নানের ছেলে।

এসআই আলী আকবর বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে হানিফ মিয়া। পথে কোথায় কীভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারেননি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে এসে পৌঁছালে লাশটি দেখার পর উদ্ধার করা হয়।”

রেল লাইনের কোনো এক জায়গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে ধারণা রেলও‌য়ে পু‌লিশের এই কর্মকর্তার।

লাশটি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান এসআই।