Published : 29 Nov 2023, 01:08 PM
বিএনপির ডাকা অবরোধ শুরুর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহাসড়কে সবজিবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ ওয়াদুদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগুন বোঝাই পিকআপটি উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বুধবার ভোর ৩টার দিকে গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।”
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ওয়াদুদ।