Published : 12 Aug 2026, 11:36 AM
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরন ঘটানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।