জামালপুরে পুকুর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের রাস্তার পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সরিষাবাড়ীর থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন।
নিহত ওমর ফারুক (৩৫) টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি ইকবাল হোসেন বলেন, “সেঙ্গুয়া গ্রামের পুকুরে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
