১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় রেললাইনে তরুণের লাশ, পুলিশের ধারণা ‘হত্যা’

নিহতের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

কুমিল্লা লাকসামে এক তরুণের লাশ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাকসাম পৌর শহরের গন্ডামারা জবাই খানা এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে ওই তরুণের লাশ উদ্ধারের খবর জানান লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার।

নিহত মইন উদ্দিন অন্তরের বাড়ি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

নিহতের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি জসিম উদ্দিন বলেন, তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

ওই তরুণকে হত্যার পর হত্যাকারীরা লাশ রেললাইনের ওপর ফেলে গেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।