১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

“ঘটনাস্থলেই নুরীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

গাজীপুরে গাড়িচাপায় নারী পোশাক শ্রমিক নিহত
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

গাজীপুর নগরের গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  

রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার এসআই মো. পাপন হোসেন জানান।

নিহত নুরী বেগম (৪১) কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভেদাইটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী।  

ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

স্থানীয়দের বরাতে এসআই পাপন বলেন, “কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাসা ভাড়া থাকতেন নুরী। সেখানে থেকে তিনি কোনাবাড়ী কলেজগেট এলাকায় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন। রাতে কারখানা থেকে তিনি বাসায় ফিরছিলেন।

“পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়েছে বলে এসআই পাপন জানান।