Published : 16 Jul 2026, 09:54 AM
পাবনা সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সরাডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল, পথে পাবনা এক্সপ্রেসের ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বিস্তারিত আসছে…