১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতার ‘পরিত্যক্ত বাড়িতে মিলল রাইফেল ও গুলি’

“অনেক আগে থেকেই আমি ওই বাড়িতে থাকি না; এটি একটি ষড়যন্ত্র,” বলেন ওই বিএনপি নেতা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার পরিত্যক্ত বাড়ি থেকে ভাঙা রাইফেল ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এ ঘটনায় সোমবার দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করার তথ্য দিয়েছেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। 

যার বাড়ি থেকে রাইফেল-গুলি উদ্ধার করা হয়েছে, সেই আমিনুল আজিজ বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

সোমবার ভোরে চরকাছিয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

পুলিশ বলছে, অভিযানের সময় বাদশা বাড়িতে ছিলেন না।

এ ব্যাপারে আমিনুল আজিজ বাদশা বলেন, “আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি; কখনো নোংরা রাজনীতি করিনি। আমার ওই বাড়িটি পরিত্যক্ত। অনেক আগে থেকেই আমি ওই বাড়িতে থাকি না; পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরে থাকি।” 

“কে বা কারা সেখানে ভাঙা অস্ত্র এনে রেখেছে; এটি একটি ষড়যন্ত্র।”