২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুর বারে বিএনপি-জামায়াত-এনসিপি সবাই বিনাভোটে জয়ী

১৩ সদস্যের নির্বাহী পরিষদের মধ্যে বিএনপি ১১টি এবং জামায়াতে ইসলামী ও এনসিপি একটি করে পদ পেয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সবাই বিনাভোটে জয়ী হয়েছেন। 

১৩ সদস্যের নির্বাহী পরিষদের মধ্যে বিএনপি ১১টি এবং জামায়াতে ইসলামী ও এনসিপি একটি করে পদ পেয়েছে।

প্রতিদ্বন্দ্বী আর কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় রোববার বিকালে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান।

নির্বাচিত বিএনপি নেতারা হলেন- সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এইচ এম নুরে আলম হীরা, সহসভাপতি আদিলুজ্জামান আদিল, মো. ফরহাদ আলী, সহসাধারণ সম্পাদক মো. আল-আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ফয়সাল আহমেদ নূর, নির্বাহী সদস্য রাকিবুল হাসান, আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও তাহমিনা আক্তার। 

সহসাধারণ সম্পাদক পদে এনসিপির মো. সাব্বির হাসান এবং অডিটর পদে জামায়াতের মোস্তফা আশেকুজ্জামান বুলবুল জয় পেয়েছেন।  

ফলাফল ঘোষণার সময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এম কে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ছামিউল হক আতাহার, নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।